[
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/tale-of-clouds/",
    "title": "অন্তরীক্ষের অন্তরালে",
    "poem": "মেঘ বলে ঐ আকাশে, মায়াডোর বেধেছো সখা?\r\nনিশিরাতের পদ্ম বাগানে বুনেছো স্বপ্ন গাঁথা? \r\nস্নিগ্ধ ভোরের নির্মল বাতাসে, মেখেছো কারোর সুবাস? \r\nনিজের মাঝেই খুঁজে নিজেকে, পেয়েছো অন্যের বাস?\r\n \nআকাশ হাসে মৃদু শ্বাসে, শুভ্র অভ্রের পানে\r\nমায়া বাঁধে মনের মিলনে, বসন্তের নব গানে\r\nস্বপ্ন গড়ে বিশ্বাস নীড়ে, মেঘ যেমন অম্বুরে\r\nভাঙে স্বপ্ন, পাহাড় জমে, পবনে মেঘ দূরে\r\n \nপরের কথা ভাবে না কেহ, দেখে না তমো ব্যাথা\r\nআত্মঘাতে মায়া থাকে না, থাকে না প্রেম কথা\r\nখরার বুকে নেমে আসো তুমি, তোমার নীরব আত্মদানে\r\nঅভাব ফুরালেই দোষী রবে, অভিশাপ তবু নামে\r\n \nভালোবাসো জগতে যত, থাকো যত মায়া মেখে,\r\nআত্মবলিতে হারিয়ে নিজেকে, ভুবিও না অবশেষে।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/maybe-one-day/",
    "title": "কোনো একদিন",
    "poem": "হয়তো কোনো একদিন, বৃষ্টিবেলা, ভিজবে তুমি একা\r\nহাতটি ধরে অপরজনের, ডাকবে তুমি শখা।\r\nতোমার পাশে দাঁড়িয়ে সে, হাসবে মৃদু স্বরে,\r\nআমি থাকবো দূরে,নাগালের বাহিরে, ধুলো হয়ে ঝরবো ভোরে।\r\n \nহয়তো কোনো এক রাতে, চন্দ্র পানে চেয়ে, ভাববে আমার কথা\r\nআমি অস্তমিত, হারিয়েছি নিজেকে, হারিয়েছি যত ব্যাথা\r\nআমি তাকিয়ে ছিলাম অপলক দৃষ্টিতে, তাকিয়ে তোমার পানে\r\nতোমার সুখে আড়াল হয়েছি,হারিয়েছি সন্ধ্যা গাণে\r\n \nআজ দেহের মাঝে ফাপা সবই, হাহাকার মহাশূন্যে\r\nপাইনি তোমায় আমার মাঝে,খুজেছি হয়ে হন্নে\r\nতুমি জোসনা দেখো কাঁধে কাঁধ রেখে, দুয়ে মিলে হয়ে এক\r\nআমার কষ্টগুলো বৃষ্টি হয়ে, ঝরে পড়ে হয়ে মেঘ\r\n \nতুমি তাকিয়ে দেখো আমার পানে,আমি খুশী তোমার সুখে\r\nতুমি ভালো থেকো,থেকো আলোর মতো, কষ্ট মেখো না তমো মুখে।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/illution/",
    "title": "ভ্রম",
    "poem": "তুমি ভ্রম ছিলে,\r\nআমি তো তা বুঝি নি, \r\nভ্রমের সাগরে ডুব দিয়েছি, কিন্তু সাঁতার পারি না।\r\nতুমি ভোরের অস্তমিত চন্দ্র ছিলে,\r\nআমি এত কিছু ভাবি নি,\r\nসারা রাত জেগে তোমাকে এক মুহুর্তের জন্য দেখেছি।\r\nতুমি ঐ অজানা কোনো এক রাজ্যে থাকো,\r\nআমি তো চিনি নি,\r\nঅপেক্ষায় থেকেছি, পৌঁছতে আর পারি নি।\r\nতুমি নীল আকাশের মুক্ত বিহঙ্গ ছিলে,\r\nআমি তো হতভাগা, \r\nআমার পাখা কাটা ছিলো, তবুও উড়েছি।\r\nতুমি আকাশের জোসনা ছিলে,\r\nআমি ভেবেছি একাকি,\r\nঅগণিত নক্ষত্র যে তোমার প্রদক্ষিণে, তা বুঝি নি।\r\nআমি বুঝি নি, বুঝি নি আমি যোগ্য না,\r\nযোগ্য না কল্পনাতেও কল্পনা করার।\r\nতুমি ভ্রম ছিলে,\r\nভ্রম থেকেই চলে যেতে,\r\nকিন্তু কেন এ হৃদয়ে ছাপ ফেলে গেলে?\r\nতুমি জোসনা ছিলে,\r\nচাদরে ঢাকা আকাশেই বাস করতে,\r\nকেন এ মাটির মানুষকে দেখা দিলে?\r\nআমি তো ছিলাম ভালো, অনেক ভালো\r\nভোরের আকাশে মুক্ত মনে নিঃশ্বাস নিতাম\r\nঅস্তমিত চন্দ্র দেখার কোনো ব্যস্ততা ছিল না।\r\nআমি তো মেনে নিয়েছিলাম,\r\nচাঁদ ছাড়াও আকাশ হতে পারে,\r\nঅমাবস্যাতেও তো থাকে, মানুষ বাঁচে।\r\nতবুও তুমি আমাকে পূর্নিমা দেখিয়েছো,\r\nআর যে অমাবস্যার অন্ধকার সহ্য হচ্ছে না,\r\nকুড়ে কুড়ে মেরে ফেলছে ভেতর থেকে।\r\nপারবো না, পারবো না আমি তোমাকে উড়োচিঠি পাঠাতে,\r\nজানি তুমি পেয়ে গেলেও কোনো লাভ নেই,\r\nতুমি সেই সত্তা যাকে দূর থেকে শুধু ভালোবাসায় যায় কিন্তু কাছে পাওয়া যায় না।\r\n11 October, 2024.\r\n6:17 pm"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/tomar-kotha/",
    "title": "তোমার কথা",
    "poem": "কবি তার কাব্যে, চন্দ্র গভীর রাত্রে\r\nবলে তোমার কথা,তুমি ছিলে নক্ষত্রে\r\nবসন্ত ফুলের মাঝে,হেমন্ত কাশ সাগরে\r\nছড়িয়ে দেয় তোমার সুবাস,ছড়ায় অনন্তে\r\nবিকেলে উদাস কবি,সন্ধ্যায় ডুবেছে সবই\r\nতোমার মায়ায় আটকা পড়ে,ভাবুক দিবারাত্রি\r\nরাখালের বাশির সুরে,বৃষ্টিস্নাত নতুন ভোরে\r\nস্নিগ্ধতায় ভরিয়ে রাখে,তোমার অসীম মায়াডোরে\r\nতোমার নির্মল হাসি,চোখসমুদ্রে যায় ভাসি\r\nমন গহিনের অতল কোণে,জানায় ভালোবাসি\r\nনতুন পুষ্পডোরে,অজানা কোনো নদী তীরে\r\nদেখব নীলাভ আকাশ,মেঘগুচ্ছ কিভাবে খেলে\r\nরেখে হাত তোমার হাতে,তোমার কোমল স্পর্শ মেখে\r\nপাড়ি দিব শত ক্রোশ পথ,দেখব জগত টাকে\r\nশুধু থেকো তুমি পাশে,অবুঝ এই আমার সাথে\r\nজীবনও যেনো ঘনিয়ে আসে, রেখে মাথা তোমার কাধে"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/she-exists/",
    "title": "সে আছে",
    "poem": "সে আছে\r\nসে অবশ্যই আছে\r\nআমার অপেক্ষায়, আমার দিন গুনে\r\n \nসে আছে\r\nহয়তো চোখের আড়ালে\r\nদূরতম কোনো দ্বীপে অথবা অদূর প্রান্তরে\r\n \nসে আছে\r\nতাকে থাকতেই হবে\r\nআমার জন্য,বসন্ত আসার অপেক্ষায়\r\n \nসে আছে\r\nআমার এ হৃদয় জানে\r\nশরতের কাশ হয়ে আসবে আমার জীবনে\r\n \nসে আছে\r\nআছে আমার হৃদয় অন্তরনে\r\nথাকবে অনন্তকাল চিরন্তন সত্য হয়ে।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/blood-cries/",
    "title": "রক্ত কাঁদে",
    "poem": "রক্ত আজ কাঁদে, অসীম আকাশে চেয়ে\r\nকেন তাকে ঝরতে হলো অধিকার না পেয়ে?\r\nধুলো আজ কাঁদে নীরবে তরুণের রক্ত মেখে,\r\nকাকটাও দিশেহারা আজ রক্তবন্যা দেখে।\r\n \nকালো হাত আজ সোচ্চার বটে, সোচ্চার অপশক্তি,\r\nমুক্তিযুদ্ধের চেতনার নাশ, নাশ মানুষের মুক্তি।\r\nমায়ের কোল আজ রক্তে ভেজা, চারিদিকে হাহাকার,\r\nঅন্ধকার বাসা বেধেছে, নেই কোনো অধিকার।\r\n \nকি দোষ ছিলো, কি অপরাধ, কিসের জন্য শাস্তি?\r\nকেন কোল শুন্য হবে, কেন ঝড়বে রক্ত এক রত্তি?\r\nঝরেছে রক্ত বাহান্নতে, ঝরেছে একত্তরে,\r\nঝরবে রক্ত ন্যায়ের পথে, ঝরবে দেশের তরে।\r\n \nকেন আজ ন্যায়ের জন্য রক্তিম নিশান উড়ে?\r\nকেন আজ ছাত্রের বুকে নির্মম গুলি চলে?\r\nপ্রশ্নগুলোই আজ প্রশ্নবিদ্ধ, শব্দ হারিয়ে যায়,\r\nসত্যের কলমে কালি শেষ, প্রাণের মায়া বাড়ায়।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/friends/",
    "title": "বন্ধু",
    "poem": "হাঁটছি আমি একা পথে, তোদের ছাড়িয়ে  \r\nথেকেছি ভালো তোদের সাথে, বুকে জড়িয়ে  \r\nথাকতে চাই সারাটি জীবন, দেখে তোদের হাসি  \r\nকল্পনাতেও তোদের খুনসুটি বড্ড ভালোবাসি  \r\n \nতোরা আছিস বলেই আছি আমি, বেঁচে স্বাচ্ছন্দ্যে  \r\nতোদের পাশে হাসি খেলে, মন ভর্তি আনন্দে  \r\nছেড়ে যেতে দিবি না বল, ছাড়বি না করে একা  \r\nতোদের ছাড়া পাবো নাকো, কোনো পথের দেখা  \r\n \nমিলেছে তোদের কোন ভাগ্যে ভাবি বসে আমি  \r\nকোন কাজের ফল এটি তা তো না, জানি  \r\nবন্ধু তোরা মুক্ত আকাশে, রঙিন লাটিমের দল  \r\nবন্ধু তোরা নিরাশার মাঝে, বেঁচে থাকার সেই বল  \r\n \nপেছন থেকে তোদের দেখতে, বড় ভালো লাগে  \r\nভয় নেই কোনো যদি কাঁধে, তোদের হাতটি থাকে  \r\nচল ঘুরবো একলা পথ, কাঁধে রেখে সব কাঁধ  \r\nছুটবো আজ মুক্ত আকাশে, বায়ু আজ অবাধ  \r\n \nভয় বাঁধে আজ বাসা এ মনে, যদি তোরা চলে যাস  \r\nসময় যদি বাদলা হাওয়ায়, করে দেয় সব শেষ  \r\nমুক্ত আকাশের পানে চেয়ে আমি, দেখবো কাদের হাসি?  \r\nপেছন থেকে ঝাঁপিয়ে পড়ে কাদের, বলব ভালোবাসি  \r\n \nযাস না ছেড়ে একা করে, ফেলে দিয়ে এ আমায়  \r\nকরিস তোরা পরাস্ত, ভাই থেমে দিয়ে দুঃসময়  \r\nমৃত্যু টাও যেন হয়ে যায় আমার, রেখে মাথা তোদের কাঁধে  \r\nহাসিটা যেন দেখতে পাই, হাসিস তোরা একসাথে  \r\n \nথাকিস তোরা সবসময়, সহ্য করে নিস আমায়  \r\nযাবার কোনো জায়গা তো নেই, যদি না মৃত্যু থামায়"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/she-went-away/",
    "title": "সে চলিয়া গেলো",
    "poem": "সে চলিয়া গেলো\r\nএকটিবারও পেছন পানে চাহিলো না\r\nচাহিলে দেখিতে পাইতো \r\nএকসমুদ্র ভালোবাসা ভরা চক্ষুখানি\r\n \nসে চলিয়া গেলো\r\nচলিয়া গেলো সময়টুকুও তড়িৎবেগে\r\n \nসময়ের এতো তাড়া কেনো\r\nএকটুখানি থেমে থাকিলে কি ক্ষতি হতো?\r\nদেখিতাম তারে দুচক্ষু ভরিয়া\r\nমনের আশ যে মেটে না হায়\r\n \nসে চলিয়া গেলো\r\nঅপ্রাপ্তিকে প্রাপ্তিতে রুপান্তর করে\r\nকিন্তু এত ক্ষণস্থায়ী কেনো এ যাত্রা\r\nতাহাকে তো দেখিতেই পারিলাম না\r\n \nসে চলিয়া গেলো\r\nতাহার পানে দাড়িতে আমি অপেক্ষায়\r\nযদি একটিবার দেখা মেলে,আরেকটিবার\r\n \nস্বপ্ন বাস্তব জগতে এসে পড়লে কি এমনই হয়\r\nউত্তাল সাগরে তরী ঠায় পায় না কভু\r\nতবুও সংগ্রাম চালিয়ে হায় তাহাকে পাবার\r\nতরী যে বাইতেই হবে,যেতে হবে স্বপ্নের তরে"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/if-you-see/",
    "title": "যদি দেখো",
    "poem": "যদি দেখো,  \r\n \nভোরের শীতল হাওয়া সিক্ত করছে তোমার হৃদয়  \r\nকিন্তু মনে শান্তি নেই-  \r\nভেবে নিও আমি আর নেই-  \r\n \nভেবে নিও,  \r\n \nআমি পাড়ি জমিয়েছি না ফেরার দেশে  \r\nঅনন্ত মুক্তির নৌকা চড়ে  \r\nযদি দেখ তোমার মুখে হাসিটুকু নেই-  \r\n \nযদি ঐ কোকিলের কলরবে তোমার মন না জুড়ায়  \r\nভেবে নিও আমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে  \r\n \nভেবে নিও,  \r\n \nতুমি মুক্তি পেয়েছো আমার মায়া বন্ধন থেকে  \r\nযদি দেখো তোমার চোখ থেকে জল পড়ছে অবিরত  \r\n \nআমি পারবো না, পারবো না তোমার মায়া থেকে বাঁচতে  \r\nতাই চলে গেলাম, গেলাম অনন্ত মুক্তির দিকে  \r\nযদিও এটা মুক্তি কিনা জানি না, পারবো না ছাড়তে  \r\nতুমি থেকো ভালো সারাটি জীবন, আমার স্মৃতিগুলো মেখে"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/letter-of-liberty/",
    "title": "মুক্তির সনদ",
    "poem": "জন্ম নিয়েছি মরতে হবে,\r\nতবু বাঁচবো বীর বেশে।\r\nঅন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে,\r\nশহীদ হবো অবশেষে।\r\n \nমুক্তির সনদ পড়েছি মোরা,\r\nদেখেছি বঞ্চনার চিত্র।\r\nঅত্যাচারে নিপীড়িত ছিলাম,\r\nপাক ছিল না কোনো মিত্র।\r\n \nজন্মেছিল এ মুজিব এ দেশে,\r\nহাজার বছরের শ্রেষ্ঠ।\r\nঅন্যায়ের বিরুদ্ধে দেননি ছাড়,\r\nদেখেছে পুরো বিশ্ব।\r\n \nবজ্র কণ্ঠে ন্যায্য দাবি,\r\nতুলেছিলেন ছয় দফায়।\r\nবাঙালির মুক্তির সনদ এটি,\r\nছিল অধিকার প্রতি কথায়।\r\n \nএক হয়েছিল পুরো জাতি,\r\nজন্মেছিল জাতীয়তাবাদ।\r\nমুক্তির মন্ত্রে উজ্জীবিত তারা,\r\nপাকিস্তান যায় নিপাত।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/cloud-cries-today/",
    "title": "আজ ঐ মেঘ কাঁদে",
    "poem": "আজ গগনে মেঘ কাঁদে\r\n             বৃষ্টি হয়ে পড়তে চায়\r\nমনসাগরের ঢেউ থামিয়ে\r\n             যদি একটু মুক্তি পায়\r\nপারে না তবু মুক্ত হতে\r\n             হয়ে যেতে নিশ্চিহ্ন \r\nপ্রত্যাশাগুলো উঁকি দিয়ে \r\n             হতে চায় নিশ্চিন্ত\r\nজীবিত থেকে হিয়া মাঝে\r\n                    জীবন্ত তারুণ্যে\r\nবিষাদ পাহাড় ধামা চাপা\r\n                   মন রুপ অরণ্যে\r\nআজ ঐ মেঘ কাঁদে\r\n             পায় না তো সে মুক্তি\r\nঅনল সংগ্রামে টিকে থেকে\r\n            খুঁজে জীবনের যুক্তি\r\nমেঘ আজ পূর্ণ বটে\r\n          কালো বিষাদের ছায়ায়\r\nসময় হয়েছে ঝরে পড়ার\r\n           মুক্তি অনন্ত মায়ায়\r\nনতুন মেঘের আগমনী প্রহর\r\n           নতুন আমেজে সাঁজে\r\nজীবনযুদ্ধে এসেছে সে\r\n           এ মেঘ ও আজ কাঁদে"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/its-life/",
    "title": "এটাই জীবন",
    "poem": "জীবন কখনো থেমে থাকে না\r\nহয়তো দুঃখ বাড়ে,কষ্টে অন্তরাত্মা মারা যায়\r\nকিন্তু এই নিথর দেহ চলে,চলতেই হয়\r\nভোরের সূর্য সুখবার্তা আনতে ভুলে যায়\r\n                     ভুলে যায় রাতে চন্দ্রও \r\nতীব্র-প্রখর আলোকচ্ছটার মাঝেও অন্ধকার দেয় হানা\r\nমনে করে দেয় দুঃখ আমাকে ছেড়ে যায় নি\r\n            যায় নি এ বন্ধনকে অগ্রাহ্য করে\r\nখোলসমাত্র এ দেহ চলে,চলে অনন্তকাল ব্যাপি\r\nমনে করিয়ে দেয় সেও এককালে পূর্ণ ছিল\r\n                               ছিল পরিপূর্ণ মানুষ \r\nআজ এ খোলসেরই দাম বেশি,বেশি মর্যাদা\r\nপ্রাণ কে চায়? খোলসই যে সব,সবকিছুর ধারক\r\nআত্নার অপমৃত্যুর কান্না কেউ শুনতে পায় না\r\nপারে না খোলসের ভেতরে উঁকি দিতে\r\nখোলস আজ ফাপা- হু হু করছে\r\nতবুও কারোর জায়গা নেই,নেই কর্তৃত্ব\r\nএটাই জীবন"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/letter-of-dead/",
    "title": "মৃত মানুষের চিঠি",
    "poem": "চিঠিটা আজও পড়ে আছে এক কোণে\r\nছার কেটেছে, হয়নি তবু খোলা\r\nঅভিমান আজও বাস করছে মনে\r\nবিষাদগুলো যায় না তো ভোলা\r\nকত আশা,কত স্বপ্ন ছিল আঁকা\r\nতোমার আমার স্বপ্নের সংসার\r\nকতশত প্রতিজ্ঞা ছিল রাখা\r\nশেষ হয়ে গেল ভালোবাসার হুংকার \r\nচিঠিটা আজও খুলি নি তো আমি\r\nবিদায় বার্তা পড়ি নি আমি কভু\r\nক্ষমা তুমি পাবে না তা জানি\r\nস্বপ্নের বাতি করছে নিভু নিভু\r\nচলে গেলে তুমি,ছেড়ে দিয়ে সবকিছু\r\nভেঙে গেল স্বপ্নের পথচলা\r\nভালোবাসি আমি,নিলাম তোমার পিছু\r\nপাই নি তোমায়,বৃথা কথা বলা\r\nখুশি তুমি আজ অন্যের সংসারে\r\nথাকছো ভালো,হাসছো ঠিকই\r\nমৃত তুমি আজ আমার মনদ্বারে\r\nখুলব না আজ মৃত মানুষের চিঠি"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/pen-of-truth/",
    "title": "সত্যের কলম",
    "poem": "গেল,সে চলে গেল অজানা কোনো রাজ্যে\r\nমুক্তি ছিল,আশা ছিল,ছিল শান্তি তার সাম্রাজ্যে\r\nবদ্ধ আজ ডাইরির চাপে কাঠগোলাপের সাথে\r\nকাঠগোলাপটিও সত্ত্বাহীন আজ হ্যামলেটও হাসে\r\nআসে না আজ কোনো লেখা চিন্তা তালাবদ্ধ \r\nহতাশা,নিরাশার কালোছায়ায় বিষন্নতার গন্ধ\r\nসত্যের জন্য কলমটি আজ উঠে না কারোর হাতে\r\nঅত্যাচারিতরা বাচার তাগিদে কলুর বলদের মতো খাটে\r\n\"সত্যের দ্বার আজ বন্ধ নয়,খোলা আছে\" বলে বটে\r\nখাচায় বন্দি ফ্যালকনও গগনগামী হবে না মোটেই\r\nসভ্যতাকে গড়ে যারা তারা পায় না নায্য মূল্য \r\nতাদের প্রাপ্য অধিকার দিলে হবে কি দম্ভ ক্ষুন্ন?\r\nকলম আজ উঠে না হাতে,নেই সত্যের কালি\r\nমোড়লরা স্লথস্বরুপ,শুধু টাকার ঘট করে খালি\r\nমানবতা আজ বাজারে মেলে দাম খুবই সস্তা\r\nইচ্ছা হলেই কিনতে পারে ভরে আপন বস্তা\r\nমাছের তেলেই মাছ ভাজা,লাথি মেরে গরু দান\r\nঘুষের টাকায় দান করে,বাড়ায় মান সম্মান\r\nচারিদিক আজ বড়ই আঁধার, স্বার্থের ছড়াছড়ি \r\nকেউ করে বিলাসিতা কেউ অনাহারে যায় মরি\r\nঅধিকার আজ কে দিবে তাদের?\r\n                       কবে জ্বলবে আশার আলো?\r\nকে লিখবে তাদের হয়ে?\r\n                         কে করবে তাদের ভালো?"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/in-road-side/",
    "title": "পথের ধারে",
    "poem": "পথের ধারে চাহিয়া দেখি \r\n                    পড়িয়া আছে হায়\r\nনস্র-কর্ণ হতে রক্ত পড়িয়া\r\n                     পথ ভিজিয়া যায়\r\nমরণব্যাধি ক্যান্সার আঘাত\r\n                         হানিছে তারে\r\nবাজার করিতে গিয়া \r\n                 পথে দেখিলাম যারে\r\nজমিয়াছে কতো মানুষের ভীড় \r\n                   রম্র দেখিবার তরে\r\nভাবিছে তারা কিরে এখনো\r\n                   বৃদ্ধা কেন না মরে\r\nবৃদ্ধা বেচারী লুটিছে মাটিতে\r\n                     ধুলো রক্তে লাল\r\nভাবিছে বোধ হয় কোন যুগে আছি\r\n                   এ কোন কলি কাল\r\nআসিল এক বালক সেখানে\r\n                  ভীড় দেখিতে পেয়ে\r\nবৃদ্ধার করুণ মূর্তি দেখিয়া\r\n                বিবেক যায় তার নড়ে\r\nশোকে দুখে ক্ষোপে কোমল চক্ষু\r\n                      রক্তিম হয়ে যায়\r\nকেমনে মানুষ বৃদ্ধার অবস্থা\r\n                    চুপ করি দেখে রয়\r\nবালক তাহাকে নিল বুকেতে\r\n                        মুছিল রক্ত যত\r\nবৃদ্ধা লুটিয়ে পড়িল কান্নায়\r\n                   ছোট্ট শিশুটির মতো\r\nঅশ্রুসিক্ত বৃদ্ধা কহে\r\n              সে যেতে চায় তার বাড়ি\r\nকবর যেন হয় তার গ্রামে\r\n           জানাযা পড়িবে ছেলে তারি\r\nবালক তখন উঠিয়া দাঁড়াইলো\r\n                    ডাকিল মোটরগাড়ি \r\nভাবিছে সে দৃঢ় মনে\r\n           সে নিয়ে যাবে বৃদ্ধাকে বাড়ি\r\nভীর ক্রমশ বাড়িতে লাগিল\r\n               সবাই দিতে লাগিত উঁকি \r\nদূর থেকে দেখিছে চরম খেলা\r\n                    না নিয়ে কোনো ঝুঁকি \r\nকিছুর হঠাৎ ভাবোদয় হইল\r\n                        দিল দু-চার টাকা\r\nচলিয়া গেল সেখান থেকে\r\n                    পড়িল মানবতা ঢাকা"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/this-war/",
    "title": "এই যুদ্ধ",
    "poem": "এই যুদ্ধ বন্ধ হবে কবে?\r\nকবে মানুষ পাবে শান্তি? \r\nকবে এই উত্তাল ঢেউ শান্ত হবে?\r\nহবে নিস্তব্ধ ভোর রাতের মতো\r\nকবে বার্তা আসবে\r\nনিরীহ নিষ্পাপ শিশুদের ক্ষতবিক্ষত দেহ আর নেই\r\nনেই কোনো নিপীড়িত ধর্ষিত মৃত নারীর চিহ্ন\r\nকবে আবার সংবাদপত্র পড়ব\r\nহত্যা লুটতরাজ দুর্নীতির খবর ছাড়া\r\nদেখব চাঁদমাখা মুখ;ন্যায় বিচার পেয়েছে যারা\r\nকবে আর দেখতে হবে না\r\nমানুষ গৃহহীন,অন্ন-বস্ত্রহীন হয়ে রাস্তার পাশে\r\nছেঁড়া ফুটো পোশাক পড়া বাচ্চাটি কাঙ্গালের বেশে\r\nকবে আর ঘুমের ঘোরে মৃত্যুকে বরণ করতে হবে না\r\nযাবে নিশ্চিত মনে ভোরের সূর্যকে দেখা\r\nকবে আর সহ্য করতে হবে না পারিবারিক অশান্তি \r\nসবার সাহায্যে যাবে নিজের স্বপ্ন আঁকা\r\nমানুষ আজ বাঁচতে চায়\r\n       বাঁচতে চায় শান্তিতে\r\nযেখানে স্বাধীনতার নামে অধিকার হরণ করা হয় না\r\nচালানো যায় না দিনে দুপুরে লুটতরাজ\r\nমানুষ আজ শান্তি চায়\r\n     পেতে চায় প্রকৃত সুখ\r\nযেখানে কাউকে নিপীড়িত হতে দেখতে হয় না\r\nহয় না কারোর অনুগ্রহে বেঁচে থাকতে\r\nএই যুদ্ধ কবে শেষ হবে?\r\nকবে মিলবে মানসিক প্রশান্তি \r\nশান্তি নামক অচিন পাখি কবে দিবে ধরা?\r\nকবে অমৃতরসে ভরে যাবে মানব হৃদয়?"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/mother-language/",
    "title": "মায়ের ভাষা",
    "poem": "মা, ও মা \r\nমোরা নাকি আর কথা বলতে পারব না?\r\nমোদের নাকি ভাষা বদলাতে হবে?\r\nমা বলো না\r\nএই কথা মিথ্যা তাই না?\r\nকেন ওরা তোমার শেখানো কথা কেড়ে নিবে?\r\nওরা কি মানুষ না?ওদের কি মা নাই?\r\nওরা কি মায়ের আদর পায় নাই?\r\nমাগো\r\nইশকুলে ঐ ভিনদেশী ভাষা বলতে পারি না\r\nমুখে আসতেই চায় না\r\nকি সুন্দর তোমার শেখানো কথা\r\nকি অপরুপ মায়াবী এ ভাষা\r\nও মা\r\nআমি তোমার ছেলে হয়ে এ মানতে পারি না\r\nআমি তোমার ভাষা কেমনে ছাড়ি\r\nমাগো\r\nআমি তোমার কাছ ছাড়ব না\r\nতোমার মুখের ভাষা আনব ফিরি\r\nমা তুমি চিন্তা করিও না \r\nআমি তোমার দামাল ছেলে\r\nতুমি আমায় শির নত করা শেখাও নি\r\nমা, ও মা\r\nদেখো আমার বুকে গুলি,রক্ত পড়ছে\r\n                        কিন্তু মুখে হাসি\r\nআমি ছিনিয়ে এনেছি তোমার ভাষা\r\nআমি বিজয়ী, আমি নির্ভীক;\r\n                  আমার বুক ভর্তি আশা"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/you/",
    "title": "তুমি",
    "poem": "শুন্যতার মাঝে সঙ্গ তুমি, সন্ধ্যার শুকতারা\r\nতোমাকে ছাড়া অসম্পুর্ণ সব, পথিক পথ হারা\r\nঅনেকের মাঝে অনন্য  তুমি ,গালের নির্মল টোল\r\nউদাসিনীর মনে আশার আলো ,প্রেমিকের মনে বল\r\n \nরুপসীদের মাঝে মায়াবী তুমি,পুকুরের নীল পদ্ম\r\nঅন্ধকার রুমে প্রদীপসম,শরৎ এর লেখা গদ্য\r\nসাগরের কোলে ঢেউ তুমি,কোকিলের কন্ঠে গান\r\nভোরবেলার সিগ্ধ বায়ু,হেমন্তের রুপালী ধান\r\n \nসসীমের মাঝেই অসীম তুমি,অনন্ত গোলকধাঁধা \r\nসুজনের কাছে উজার মন,দুর্জনের কাছে বাঁধা\r\nকাব্য ভাষায় হৃদে তুমি,গদ্যে হৃদয়ে \r\nবন্ধুত্বের অটুট বন্ধন তুমি,চিরস্থায়ী সময়ে।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/o-woman/",
    "title": "ওহে রমনী",
    "poem": "ওহে রূপসী তোমায় দেখিলাম  \r\n                     হাজারো রমনীর ভীড়ে               \r\nশান্ত হৃদে উত্তাল ঢেউ  \r\n                   আঘাত হানিল মন তীরে\r\nশত নারীর মাঝে আড়চোখের ভাজে\r\n                    তোমার দিকে তাকালাম\r\nনিজ সত্তা ভুলি অবুঝ মনে\r\n                    অজানা শহরে হারালাম\r\nকেশগুচ্ছ তোমার দুলিল পবনে \r\n                            ময়ুর পঙ্খ বেশে\r\nতোমার রূপে ডুবিলাম আমি \r\n                   লজ্জা হারালাম অবশেষে\r\nআজ এ প্রকৃতি সেজেছে \r\n                       যেন অদ্ভুত এক রূপে\r\nতবুও তোমার রূপের কাছে\r\n                           এরূপ হলো ফিকে\r\nহঠাৎ তুমি তাকালে মোরে \r\n                          শান্ত হলো এ হৃদয়\r\nনা জানিয়ে কেমন করে   \r\n                       জানালে মোরে বিদায়\r\nতোমায় দেখে স্তব্ধ আমি মুগ্ধ হয়ে রব \r\nওহে অপরিচিতা,\r\nআবার কি কোনো ভীড়ে তোমার দেখা পাব?"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/woman/",
    "title": "নারী",
    "poem": "নারী সে রূপসী বৈচিত্রে ভরপুর\r\nক্ষণে ক্ষণে বদলায় তার মনের সুর\r\nকখন কি অবস্থায় থাকে মুড সুইংয়ের নামে\r\nতাহার যে সঙ্গী সেও না জানে\r\nমনে এক মুখে আরেক বৈচিত্রে ভরপুর\r\nরংধনুর রঙে রাঙ্গানো তার মনের সুর\r\nকেউ হয়ে থাকে বিশ্বাসী চরম রকমের ভালো\r\nকেউ রূপে রুপময়ী হয়েও মন ভীষণ কালো\r\nকেউ করে খেলা নরের মন নিয়ে\r\nকেউ আবার ভালো রাখে ভালোবাসা দিয়ে\r\nনারী তুমি সবচেয়ে দামী মনে রেখো তা\r\nতুমি সবচেয়ে সম্মানিত তোমায় ডাকে মা\r\nনিজের সম্মান রাখতে হবে নিজেকেই তা জানো\r\nতুমি হবে চরিত্রবান তা নিশ্চয় মানো"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/do-not-know/",
    "title": "জানি না",
    "poem": "আজ মনটা বড্ড খারাপ\r\n    কেন তা জানি না\r\nআপন মনে জানালা পাশে\r\n    শান্তি খুজতে পারি না\r\nআজ নেই কোনো ডর\r\n             নেই কোনো সাথী \r\n           হালকা অভিমানে ভরা\r\nঅভিমান তো কারণ নয়\r\n          মনে কেন আজ খরা\r\nকারণ খুজে পাচ্ছি না\r\n   তবু চোখের কোণায় জল\r\nঘন কালো মেঘ রুপে হানা দিয়েছে\r\n             হাজারো বিষাদের দল\r\nআজ আমি লিখছি না কবিতা\r\n           লিখছি না কোনো বাণী\r\nকাদছি একা আকাশ পানে\r\n               কেউ নেই তা জানি \r\nএকপাশে এসে কবিতা বসে\r\n                      দিচ্ছে শান্ত্বনা\r\nসঙ্গীরুপে মনের গভীরে\r\n                       কমাচ্ছে যন্ত্রণা"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/guest/",
    "title": "অতিথি",
    "poem": "ওহে বিহঙ্গ শান্ত তুমি যাচ্ছ কোথা\r\nওহে পক্ষী জিগাই আমি বলো কথা\r\nশেকড়ের তরে নতুন করে যাচ্ছ তুমি\r\nকত দেশ-বিদেশ কত রঙ ভাবি আমি\r\nশত মাইল শত বাধা কত পথ দিয়ে পাড়ি\r\nভ্রমণ শেষে পুলক মনে যাচ্ছ তোমার বাড়ি\r\nনিজ দেশ তবো ছাড়িয়াছো বটে জীবন বাঁচার তরে\r\nনতুন আশা নতুন উদ্যম নতুন স্বপ্ন ভরে\r\nনিজ ভুবনে চলে যাবে বটে স্বার্থ হাসিল হলে\r\nনতুন ঠিকানা কি ভুলে গেলে প্রয়োজন শেষ বলে\r\nবলব কি তোমায় স্বার্থপর?আত্মকেন্দ্রিক তুমি?\r\nস্বার্থ ফুরলে থাকে না কেউ তা ত বটে জানি\r\nহয়ত আবার আসিবে ফিরে স্বার্থ যখন টানে\r\nদেখা হবে শীতেরও কালে মন তো তা জানে"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/earth-creation/",
    "title": "পৃথিবী সৃষ্টি",
    "poem": "ধরণী থেকে রাতের গগন দেখো তারকাময়\r\nযদি বলি মহাবিশ্বের এসব এক বিন্দুতে রয়\r\nসময়টা কিন্তু এখন নয় তা পনেরশ কোটি বছর আগে\r\nবিগব্যাং তত্ত্ব পড়লে তবে তা জানতে পাবে\r\nবিস্ফোরিত হলো আদিম পরমাণু সৃষ্টি হলো মহাবিশ্ব \r\nশুরু হলো স্থান-কাল-শক্তি; কি অপরুপ দৃশ্য \r\nকয়েক লক্ষ বছর পর যতদূর যায় জানা\r\nপ্রোটনকে ঘিরে ঘুরতে থাকে ইলেকট্রন কণা\r\nযার ফলে সৃষ্টি হয় দুটি মৌল হাইড্রোজেন ও হিলিয়াম \r\nজন্ম নেয় অসংখ্য গোলক;নক্ষত্র,গ্রহ,উপগ্রহ যাদের নাম\r\nসৌরজগতের জন্মের প্রায় একশ মিলিয়ন বছর পর\r\nথিয়া সংঘর্ষে পৃথিবী জন্ম নিল যা মোদের ঘর\r\nথিয়া আর পৃথিবীর সংঘর্ষের ফল হলো চাঁদ\r\nচাদে রয়েছে হাজারো গর্ত যা হলো তার দাগ\r\nসংঘর্ষের ফলশ্রুতিতে পৃথিবী হয়ে উঠল উত্তপ্ত\r\nসমুদ্রের চারিদিকে গলিত লাভা হয়ে গেল ক্ষিপ্ত \r\nধীরে ধীরে ধরণী শীতল হয় সৃষ্টি হয় পানি\r\nএরপরেই প্রাণের সৃষ্টি যতদূর আমি জানি"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/knew-its-impossible/",
    "title": "জানি অসম্ভব",
    "poem": "জানি অসম্ভব তোমায় ছাড়া আমার বেচে থাকা\r\nজানি অসম্ভব তোমায় ছাড়া এক মুহুর্ত বাচা\r\nতবু বাচতে হবে তোমায় ছাড়া নেই কোনো পথ\r\nতোমায় এ জীবনে পাওয়ার আমার খুব শখ\r\nতুমি চলে গেলে কি ভেবে আমায় একেলা করে\r\nতুমি চলে গেলে কি করে আমার পিছে ফেলে\r\nআমি জানতে চাই তুমি কি ভাবো আমার কোনো কথা\r\nআমি জানতে চাই তুমি কি বোঝো আমার নিস্তব্ধতা \r\n \nজানি অসম্ভব তোমায় ছাড়া আমার বেচে থাকা\r\nজানি অসম্ভব তোমায় ছাড়া এক মুহুর্ত বাচা\r\nস্তব্ধ রাতে তোমার কথা খুব যে মনে পড়ে\r\nকেন তুমি আমায় ছেড়ে একেলা চলে গেলে\r\nতোমায় ছাড়া এক মুহুর্তও কাটতে চায় না আমার\r\nতোমার ছাড়া প্রতিক্ষণ বিষাদে কাটে আমার\r\nআমি জানি তুমি থাকতে চেয়েছিলে আমার হাতটি ধরে\r\nআমি জানি তুমি যেতে চাওনি আমায় ছেড়ে চলে\r\nতবে পারতাম না কি তোমার সাথে আমিও চলে যেতে\r\nথাকতাম দুজনে পরপারে হাতে হাত রেখে"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/companion/",
    "title": "সঙ্গ",
    "poem": "খারাপের তরে খারাপ হইবে ভালোর তরে ভালো\r\nসঙ্গদোষে লোহা ভাসিল কত তারা খসিয়া গেল\r\nএকবার শুধু দে টান বলিয়া কত টান দেওয়া হলো\r\nএকটিবার সিনেমা দেখিতে গিয়ে হলই আবাস হইয়া গেল\r\nএকবার শুধু কন্সার্টে গিয়া কত মজাই না হলো\r\nদিনের পর দিন আর মাসে মাসে বছর গেল\r\nএকবার বলে কিছু নাই ওহে তা ত শুরু বটে\r\nএকটিবার করিতে গেলেই বারবার হিরিক উঠে \r\nসঙ্গস্রোতে ডুবিয়ো না তুমি হইও না মাতোয়ার\r\nসময়-সুনাম চলিয়া গেলে পাইবে না ফিরে আর\r\nসৎসঙ্গে শরিক হইয়া স্বর্গবাস যদি চাও\r\nনিজের মনাত্নাকে আগে সংশোধন করিয়া লও\r\nকলুষিত হয়ে সৎসঙ্গে থেকে কোনো লাভ নাই তাতে\r\nসম্ভাবনা রইয়াছে সে তোমার প্রভাবে প্রভাবিত হইয়া যাবে\r\nমিষ্টফলের বৃক্ষ সদা ভালো পরিচর্যায় রয়\r\nসৎসঙ্গে স্বর্গবাসে নিজেরেও ভালো হতে হয়"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/bangla/",
    "title": "বাংলা",
    "poem": "কৃষ্ণচূড়া আজ রক্তে ভেজা, ভেজা রাস্তার ধুলোখানি,\r\nবিপদে আজ বাংলা ভাষা, মায়ের মুখের মধুর বাণী।\r\nউর্দু হবে রাষ্ট্রভাষা, থাকবে মুখে মুখে\r\nবাংলা যে হৃদ-মাঝারে, বাংলা মোদের  বুকে।\r\nমায়ের ভাষা শ্রুতিমধুর, অকৃত্রিম সে ভালোবাসা,\r\nবাংলাই মোদের মাতৃভাষা, বাংলা মনের আশা।\r\n \n \nপ্রতিবাদে উত্তাল সমুদ্র, উত্তাল বিদ্রোহী চিত্ত,\r\nশাসন-শোষণ, অন্যায়ের রাজ, ভাসে জুলুমের চিত্র।\r\nকালো হাতে আজ সোচ্চার ওরা, চারিদিকে নিকষকালো। \r\nরক্তে মাখা মোদের বদন, রক্তই ন্যায়ের আলো।\r\nশোষক বনাম ছাত্রসমাজ, বারুদের বিরুদ্ধে মুক্তি,\r\nগড়বো হৃদে শহিদ মিনার, মা যে মোদের শক্তি।\r\n \n \nভেঙে তাদের হাজারো নিয়ম, ভেঙে মৃত্যুর ধারা,\r\nবের হয়েছে দামালের দল, হেরে যাবে কভু তারা।\r\nপুলিশের গুলিবর্ষণ, যেনো বৃষ্টি ঝরে পড়ে,\r\nমুক্তিচেতা বীরেরা সব, বীরত্ব তবু না নড়ে।\r\nশহীদ হয়ে মায়ের তরে, ছেড়ে দিলো দেহের মায়া,\r\nহাসছে তারা আকাশ পানে, গর্বিত এ কায়া।\r\n \n \nশোন কাপুরুষ,\r\nভাঙবি কত শহিদ মিনার, মারবি কত খোকা?\r\nমিনার যে অমর এ মনে, ভাঙতে পারবি নারে বোকা।\r\nমায়ের সম্মানে জীবন তুচ্ছ, তুচ্ছ বুলেট-গুলি,\r\nবাংলা মোদের জীবনদর্শন, বাংলা মোদের বুলি।\r\nবাংলা শুধু ভাষা না মোদের, বাংলা আত্মকথা,\r\nবাংলা মোদের জাতীয়তাবাদ, বাংলা জীবনগাথা।\r\n \n \nমাগো, দেখো নির্ভীক সব, তোমার দামাল ছেলেগুলো\r\nহাসিমুখে জানাচ্ছে বিদায়, মৃত্যু আলিঙ্গন করে নিলো।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/waiting/",
    "title": "অপেক্ষা",
    "poem": "তুমি আছো কোথায়? কোথায় আছো তুমি?\r\nকোথায় গেলে কখন তোমার দেখা পাবো আমি?\r\nকেমন আছো তুমি? কখন হবে দেখা?\r\nকখন তোমার সনে করিব মেলামেশা?\r\nকবে তোমার নয়ন, দেখিব নয়ন মেলি?\r\nকবে এ মনের কথা বলিব মন খুলি?\r\nকবে তোমার কেশগুচ্ছে গুজিব গোলাপ কলি?\r\nকেমনে এ অপেক্ষার কথা নিজেই নিজেরে বলি?\r\nচাঁদের কিরণে তোমার কথা ভেসে উঠে এ মনে\r\nতুমি আছো কেমন?কোথায় কার সনে?\r\nতোমার কথা ভাবিলে পুলকিত হয় এ মন\r\nতুমি হয়তো অনেক দূরে কিন্তু হৃদে সারাক্ষণ\r\nতুমি থাকিও একা;করিও আমার অপেক্ষা\r\nব্যস্ত আমি নিজেরে গুছাতে;নিচ্ছি এখন দীক্ষা\r\nএকদিন আসিব তোমারো তরে; চাইব তোমার হাত\r\nতোমার জন্য এ অপেক্ষা  একদিন পরিপূর্ণতা পাক"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/if-you-are-seen-just-once/",
    "title": "যদি একটিবার দেখা মেলে",
    "poem": "যদি একটিবার দেখা মেলে ও কন্যা\r\nযদি একটিবার দেখা মেলে তোমারও সনে\r\nতবে মোর ঘুচিত ব্যথা;পাইতাম শান্তি মনে\r\nতোমারে একটিবার দেখিতে সারাটাদিন ঘুরি \r\nবারংবার বৃথা চেষ্টা করিয়া অন্তরে পুড়ে মরি \r\nহে রূপবতী \r\nকেন তুমি বাঁধিয়াছ মোরে তোমার ওই রুপেরও মায়ায়?\r\nকেন আমি খুঁজে পাই সুখ তোমারও ছায়ায়?\r\nতোমারে একটিবার দেখিয়া যে সুখ পাই মনে\r\nতোমারে ছাড়িয়া থাকিতে পারতাম না এ জনমে\r\nযদি একবার দেখা মেলে হে কেশবতী \r\nযদি একবার বলিতে পারতাম এ হিয়ারও কথা\r\nহয়তো দূর হতো এতদিনের জমানো সব ব্যথা\r\nযদি তোমায় পাইতাম আমার এ ক্ষুদ্র জীবনে \r\nথাকিতাম পাশে সবসময় সঙ্গী হতাম মরণে\r\nহে গুণবতী\r\nতুমি কি কখনো আমারে দিবে জায়গা তোমার হিয়াও কোণে?\r\nতুমি কি কখনো মানিবে তা যা আমার এ মন মানে?\r\nযদি তুমি চিনিতে পারো মোরে বলিও একটিবার\r\nতোমার জন্য আমি অপেক্ষা করিব বারংবার"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/expectation/",
    "title": "আশার বাসা",
    "poem": "শুন হে মানব গণ বলিব কিছু কথা\r\nআশার বাসা বানাইয়া দিয়ো না নিজেরে ব্যাথা\r\nআশার বাসা রুপময় হইলেও তা ব্যাথায় থাকে ভরা\r\nঅতি আশাতে সময় ব্যাপিতে দেখিবে সুখেরও খরা\r\nভাবিবা বড় দেখিবা বড় শুনিবাও খালি বড়\r\nঅতি আশাতে তুচ্ছ জীবনের সময়ই খালি গেল\r\nআশার জাহাজে চড়িয়া তুমি করিবে দিগবিজয়\r\nআশার বাসার ভিত যদি কঠোর শ্রমে গড়া হয়\r\nআশা তোমারে করিবে বড় দেখাবে দূরের পথ\r\nঅধ্যবসায়ে না মাতিলে পড়িবে আশায় রধ\r\nদেখিবা তখন স্বপ্নগুলান স্বপ্নেই রয়ে যাবে\r\nআশার সেই বাসাখানি চূর্ণ-বিচূর্ণ হয়ে রবে\r\nদেখিলে বড় করিতেও হবে কঠোর পরিশ্রম\r\nস্বপ্নগুলান রুপ পাইবে যখন ঝরিবে গায়ের ঘাম"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/not-human/",
    "title": "অমানুষ",
    "poem": "\"এ ব্যাটা চেনস মোরে? মোর ক্ষমতা কত?\r\nএকেবারে ওস্টায় দিমু তোর চৌদ্দ গোষ্ঠি আছে যত\r\nতোর হাতে লাগা খাবার খামু?\r\n                    জানস মোর স্টাটাস কত উঁচু?\r\nগরিব সালা কুকুর তুই তোর বংশই তো নিচু\"\r\n\"গালি দিলেন ভালো কথা মোর বংশ নিচু বটে\r\nকষ্ট করে মানুষ হয়েছি অমানুষ নয় মোটে\r\nক্ষমতা আছে দেখাচ্ছেন তা দিলাম বাহবা\r\nজীবনে আর করবেনই বা কি দম্ভ দেখানো ছাড়া\r\nমোদের হক মেরেই তো হইছেন বটে ধনী\r\nজানেন আপনি মোদের কাছে কত খানি ঋনি\r\nথাকেন বসে একখানেতে খান এসির বাতাস\r\nনিপীড়নের শিকার মোরা করি হা হুতাস\r\nটাকা আছে সম্পদ আছে তাও মানুষ হন নাই\r\nআপনারে আমি দিমু না খাবার আপনি চলে যান ভাই\"\r\nরক্তমাখা চোখে ছেলেটি বলিল সকল কথা\r\nমনে মনেই ব্যক্ত করিল তাহার সকল ব্যথা\r\nসব জীবে শ্রেষ্ঠ মোরা বিবেক আছে বলে\r\nতাও এরা অমানুষ কেন হিসাব না মেলে"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/nature-and-you/",
    "title": "প্রকৃতি ও তুমি",
    "poem": "প্রকৃতি কি তখনই কাঁদে\r\nযখন তোমার মন বেজার থাকে?\r\nযখন তোমার মন বিষাদের রঙ মাখে?\r\nপাখিরা কি তখনই নিস্তব্ধ হয়ে যায়\r\nযারা তারা তোমার কান্নার শব্দ পায়?\r\nহাওয়া কি তখনই থেমে যায়\r\nযখন তোমার অশ্রুজল ভূমিতে পতিত হয়?\r\nগাছের পাতা কি তখনই নেচে উঠে \r\nযখন তোমার মুখে হাসির জোয়ার ফোটে?\r\nতোমার চোখের চাহনিতে কি দুঃখেও সুখ জোটে?\r\nতোমার জন্য কি আসলেই প্রকৃতি তার রুপ বদলায়\r\nআমার কাছে তো তাই মনে হয়\r\nকে দিবে আমায় এসব প্রশ্নের উত্তর\r\n                             যদি তুমি চলে যাও\r\nতুমিও কি কখনো এর উত্তরের খোজ পাও?"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/o-friend/",
    "title": "ও বন্ধু",
    "poem": "আটকে আছি তোরই মায়ায়\r\nথাকব পাশে তোরই ছায়ায়\r\nতুই শুধু থাক আমার পাশে\r\nআমি তোকে ডাকব আরো কাছে\r\nতুই যদি কেদে ফেলিস হুট করে\r\nআমার ভেতর কষ্টের ঢেউ খেলে\r\nতুই যদি ডাকিস আমায় কাছে\r\nদেখিস থাকব আমি তোরই পাশে\r\nদুঃখ হাসি চল করি ভাগাভাগ\r\nদুঃখ নিলাম সুখ তোরই কাছে থাক\r\nসুখের পরি তোর দেখা পাক\r\nস্মৃতিগুলো আমার কাছে থাক\r\nও বন্ধু..."
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/sister/",
    "title": "আপু",
    "poem": "আগলে রেখেছ ছোট থেকে\r\n          দিতে চেয়েছ সবই\r\nবেসেছো ভালো চিরটাকাল\r\n      মিটিয়েছো সকল দাবি\r\nজমিয়েছো অর্থ কষ্ট করে\r\n     আমায় কিছু দিবে বলে\r\nতোমার শখের কবরে\r\n      আমার শখ পূরণ চলে\r\nবুঝিনি কিছু শুনেছি শুধু \r\n        মানি নি কোনো কথা\r\nজেনে না জেনে অবুঝ মনে\r\n           দিয়েছি শুধু ব্যাথা\r\nতবুও তুমি পাশে আছো আপু\r\n           থাকিও চিরটাকাল\r\nতুমি না থাকলে ভুল করলে\r\n          কে দিবে মধুর গাল \r\nবাবা মার মমতার পরই\r\n           আছে তোমার স্নেহ\r\nপারব না মেটাতে তোমার এ ঋণ\r\n          শুধু ভালোবাসা নিও"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/women/",
    "title": "বেডি মানুষ",
    "poem": "\"দোষ কারোর নহে দোষ ঐ বেডিটার\r\nকেন মুখ বন্ধ করে সহ্য করে না প্রহার\r\nবেডি মানুষ জঞ্জাল চুপ করে রবে\r\nকেন সে বেডা মানুষের উপর কথা কবে?\r\nবেডি মানুষ সমাজের বোঝা নেই তার অধিকার\r\nকিসের সম্মান দিতে হবে? পাচ্ছে ত আহার\"\r\nহাজার দোষেও দোষী নহে বেডা যদি হয়\r\nদোষ না করিলেও দাগী আসামী বেডি লোকেই রয়\r\nজন্ম নিয়েছে বেডি হয়ে তাই এত লাঞ্ছনা?\r\nবেডি হওয়ার জন্যই কি সইতে হবে বঞ্চনা?\r\nআরে পাষন্ড বেডি না থাকলে জন্ম নিতি কার পেটে?\r\nবেডি মানুষ আছে বলেই আহার জোটে তোর মুখে\r\nঅসুস্থতায় শুশ্রূষা ঐ বেডির কাছ থেকেই পাস\r\nজীবনেও কি ভুল করে ঐ বেডির খবর নেস?\r\nপাষন্ড তুই পাষন্ড থেকেই জীবন চলে যাবে\r\nইহকালে কি বেডি তার প্রাপ্ত সম্মান পাবে?\r\nওহে নালায়েক লায়েক হ বুঝতে শেখ কিছু\r\nতোর জীবন থেমে যাবে যদি ওরা ছাড়ে তোর পিছু\r\nভালো হ ভদ্র হ সম্মান দিতে শেখ\r\nওদের কাধে কাধ রেখে নতুন ভবিষ্যত দেখ"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/loneliness/",
    "title": "একাকিত্ব",
    "poem": "একেলা বসে আছি আমি ঘরের এক কোণে\r\nকারোর তো স্থান নেই আমার এ মনে\r\nকেন জানি খারাপ লাগে হঠাৎ এক সময়\r\nএ মন উদাসী শুধু দুঃখ জমায়\r\nকেউ নেই যে করব গল্প তার সাথে\r\nকেউ নেই যে থাকবে আমার পাশে\r\nএকেলা আমি বড়ই একেলা\r\nথাকি একেলা ভাবি একেলা শুধুই একেলা\r\nহঠাৎ করে এই উদাসী ভাব যেন যায় বেড়ে\r\nচিন্তা করি কেন এমন লাগে সব কাজ ফেলে\r\nআমার তো সব আছে পিতা মাতা ভাই বোন\r\nদরকারী সময় নষ্ট করার জন্য আছে একটি ফোন\r\nতবুও কেউ তো নেই আমার কাছে\r\nসবাই থাকে দূরে কথা হয় মাসে\r\nআমি তো ইন্ট্রোভার্ট কারোর সাথে না মিশি\r\nহঠাৎ করে এই একাকীত্ব হয়ে যায় অনেক বেশি"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/kusonskar/",
    "title": "কুসংস্কার",
    "poem": "পরীক্ষায় এবার কম পেয়েছি দোষ কি মোর বলো \r\nসকালে যে মা ডিম খাওয়ালো তার জন্যই তো হলো \r\nবাবা তো রেগে আগুন এসব কিছু মানে না\r\nআসলে আমার বাবা কোনো কিছুই জানে না\r\nসাতার শিখতে চেয়েছিলাম সেখানেও হলো হার\r\nপিপড়া তো খেতে দিলই না বরং দিল শত গাল\r\nব্যাঙ ডাকলে বৃষ্টি হবে তা ত সবাই জানে\r\nবাম চোখ কাপলে বিপদ হবে তা ত সবাই মানে\r\nআমার চেহারা একটু খারাপ দোষ কি মোর বলো \r\nভাঙ্গা আয়নায় চেহারা দেখার জন্যই তো এমন হলো\r\nআমার দাদি সব জানেন ভারি জ্ঞানী তিনি\r\nসব মানেন,সাবধানে থাকেন,সব বোঝেনও তিনি\r\nসামনে দিয়ে বেড়াল গেলে স্কুল যেতে হবে না\r\nরাতে গাছের ফল ত ছাড় পাতাও ছিড়া যাবে না\r\nবড় হলাম বিয়ে করলাম বউ আনলাম ঘরে \r\nবসালাম তারে নরম সোফায় মেজাজ নরম করার তরে\r\nবউ আমার বায়না ধরেছে তারে করালাম কেনাকাটা \r\nরমেস বলিল,\"বাবু সাব মাস তো শেষ এই সময় ক্যামনে দিবেন এতগুলো টাকা?\"\r\nচিন্তা করিও না ডান হাতের তালু মোর চুল্কাইছে ঘন্টাখানেক হলো \r\nধরে নাও রাশি রাশি টাকা এই এসেই গেল\r\nএভাবেই আমার জীবন যৌবন সব কেটে গেল\r\nআজ আমার অসুস্থতায় হুতুমেরও ডাকা শুরু হলো\r\nএই কুসংস্কারের অজ্ঞতায় আমি ডুবে ছিলাম জীবনকাল\r\nআর তাই শেষজীবনে আমার এ হাল-বেহাল"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/different-world/",
    "title": "দুই পৃথিবী",
    "poem": "দুই পৃথিবী, দুইটি স্বপ্ন, দুটি রেখা ভেদে\r\nএকটি ক্ষমতার পাহাড় গড়ে, আরেকটি শান্তি খোঁজে।\r\nমৃত্যু খেলায় সাহসী বীর, মৃত্যু দরজা নাড়ে—\r\nউত্তাল পৃথ্বীর রঙিন চশমায়, মানবতা তখন হারে।\r\n \nচোখে স্বপ্ন বাঁচার আকুতি, মার দেহ পড়ে পাশে,\r\nছোট্ট শিশুর রক্তচোখে আরেক শ্রেণী হাসে।\r\nমায়াবী সেই চক্ষুদুটি দেখছে জগত-মায়া,\r\nক্ষত-বিক্ষত দেখ তার, জীবন আবছায়া।\r\n \nমৃত্যুপুরীতে স্বপ্নেও মৃত্যু, স্বপ্নে রক্তের হোলি,\r\nমার গর্ভের সন্তান কি জানে, কেন সে হলো বলি?\r\nদোষ কি তবে জন্মে এ রেখায়, জন্মে ধরণীতে?\r\nকত-শত ফুল অকালে ঝড়বে শান্তির খোঁজে।\r\n \nমানুষ আজ মানুষ গঠনে, সত্তা আজ রিক্ত,\r\nমনুষ্যত্ব যে নিছক আবেগ, মনপশু আজ মুক্ত।\r\nঅন্তহীন ধু ধু প্রান্তর, অসীম গোলকধাঁধা—\r\nকে ভাঙবে মনের শিকল, নিজ স্বার্থেই যে বাঁধা।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/achievement/",
    "title": "অর্জন কি?",
    "poem": "অর্জন মানে এই না শুধু চাকরি, ফ্লাট আর গাড়ি\r\nঅর্জন মানে এই না শুধু সুন্দর একটি নারী\r\nঅর্জন হলো জীবনসংগ্রাম শেষে প্রাপ্ত অমৃত ফল\r\nঅর্জন হলো পরিশ্রম শেষে প্রাপ্ত সোনালি ফসল\r\nঅর্জন হলো হাড়ভাঙ্গা খাটুনির পর প্রাপ্ত একটুকরা রুটি\r\nঅর্জন হলো শত দুঃখের পরও বেঁচে থাকার সেই খুটি\r\nঅর্জন হলো পরাধীনতার পর স্বাধীনতার সেই সুখ\r\nঅর্জন হলো সেই প্রাপ্তি যা মুছে দেয় পূর্বের সব দুখ\r\nঅর্জন মানে এই না তুমি করবে উপভোগ একা\r\nঅর্জন মানে এই না তুমি পাবে টাকার দেখা\r\nঅর্জন মানে এই যে তুমি থাকবে মিলেমিশে\r\nমনুষ্যত্বকে জয়ী করবে জাতি, ধর্ম, বর্ণ নির্বেশেষে\r\nআমার কাছে আমিতো এটাকেই বুঝি অর্জন\r\nযেখানে সকল খারাপ স্বভাব করতে হয় বিসর্জন।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/i-am-unemployed/",
    "title": "আমি বেকার",
    "poem": "কি আর করিব এ জীবনে \r\nকি করিব থেকে বেচে\r\nযদি না পারি কিছু করিতে\r\nজন্ম নিয়েছি কি শুধুই মরিতে?\r\nহ্যাঁ আমি বেকার বলছি চার দেয়ালের মাঝে\r\nমশা মারতেই ব্যস্ত থাকি সকাল থেকে সাজে\r\nসার্টিফিকেট পেয়েছি সে ত বছর কেটে গেল\r\nটাকা দিয়ে ঐ রহিমও ত চাকুরীজীবি হয়ে গেল\r\nগরিব হয়ে জন্মেছিএটাই কি বড় দোষ?\r\nযোগ্যতা থেকেও চাকরি পেতে দিতে হবে ঘুষ?\r\nএদিকে বাবা বৃদ্ধ দায়িত্ব নিতে হবে\r\nএভাবে থেকে আর কতদিন যাবে?\r\nবেকার আমি থাকব বেকার তবু নত হব না\r\nদুর্নীতিবাজদের কখনো টাকা দিব না\r\nশিক্ষার মূল্য কত তারা বুঝবে হাড়ে হাড়ে\r\nউন্নতি থেমে গেলে ডাকবে তারা মারে\r\nশিক্ষা জাতির মেরুদণ্ড বুঝতে হবে তা\r\nদুর্নীতিবাজদের কভু প্রশয় দিব না\r\nআমি বেকার আমি গর্বিত আমি দুর্নীতি করি না\r\nআমি ধনী হয়ে গরীবের টাকা মারি না"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/what-will-people-say/",
    "title": "লোকে কি বলবে",
    "poem": "লোকে কী বলবে হায়, কী বলবে তারা?\r\nভাবতে ভাবতেই কেটে যায় জীবন সারা\r\nকম বেতনের সামান্য চাকরি করে মোর ছেলে\r\nকী হবে পাশের বাড়ির আফা জানতে পেলে?\r\nসন্তান অসুস্থ,শরীর খারাপ কোনো সমস্যা নাই তবু\r\nপরীক্ষায় কম পেলেই সম্মান হয় নিভু নিভু\r\nবাড়ি ঘর ভালো না হলে বলবে কী লোকে\r\nকাল শেষে অসুখেও ওষুধ জোটে না মুখে\r\nবিপদে তুমি পাবে না তাদের কারোর দেখা\r\nসমালোচনা করে তোমায় করে দেবে একা\r\nতবুও এ কী বলবে, ও কী বলবে তা ভাবতেই দিন যায়\r\nঅধিক চিন্তায় কোনো ভালো কাজ শুরু হয় না হায়\r\nশেষ বয়সে মনে হয় যদি করতাম সেই কাজ\r\nসমাজের কথা না ভেবে না করে কোনো লাজ\r\nহয়তো মোর শেষ জীবন হতো অনেক সুখের\r\nহয়তো মোর জীবন হতো না এত দুঃখের"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/i-want-you/",
    "title": "আমি তোরে চাই হে রমনী",
    "poem": "আমি তোরে চাই হে রমনী আমি তোরেই চাই \r\nযে হনে তোকে দেখেছি আমি ঐ মাঠোরো তনে \r\nতোরে আমি দিয়েছি স্থান এ হৃদয় অন্তরণে \r\nতোর ঐ নয়নাভিরামের অতল কালো ছায়ায়\r\nআমি ত বাধা গেছি তোর নেত্রদ্বয়ের মায়ায় \r\nযে হনে তুই তাকালি মোরে তোর নয়ন মেলি\r\nমনেরো মাঝেতে আমারো কাছেতে তুই ত আমারই হয়ে গেলি\r\nহে রমনী\r\nতোর সাথেতে বলিতে যদি পারিতাম দুটি কথা\r\nহয়ত মোর এ অতৃপ্ত জীবনের বুজিত সকল ব্যাথা \r\nতোর সনে আমি থাকিবার তরে বেধেছি এ সাধ মনে\r\nবিরলে স্বপনে ভাবি তোরে শুধুই তোরে সারাক্ষণে \r\nসেদিনের পর হল না দেখা আবার তোর সনে\r\nতবুও তোর স্মৃতিগুলো গেছে আছে এ গহিন মনে\r\nআমি ত তোরে ভুলিতে পারি না হে রুমণী মোর হৃদে থাকো সারাক্ষনে\r\nকেন তুই গেথে গিয়েছিস মোর এ অবুঝ মনে\r\nআমি করিতে পারি না কোনো কাজ শুধু তোরে স্মরণ ছাড়া\r\nতোরে যদি আরেকবার দেখিতে না পাই তবে যাব ত আমি মারা\r\nহে রমনী\r\nতুই কি আসলেই মানবিনী না ডানাবিহীন পরী \r\nকেন তোরে ভাবছে সারাক্ষণ আমার এ মনে \r\nআমি ত পারি না ঘুমাতে এই তোরই স্মৃতির তরে\r\nতোর এ স্মৃতি তাড়া করে মোরে স্বপনে একেলা পেলে\r\nতোর যে রূপ দেখেছি আমি কি করে তারে ভুলি\r\nকেন পরদিন সেখানে না থেকে তুই একলা চলে গেলি\r\nদিলি না তোর ঠিকানা যাতে যাব তোর খোঁজে \r\nআমি ত পারিব না তোরে ভুলিতে যতদিন না এ দুচোখ বোজে\r\nতোর সনে অপেক্ষা করিয়া আমি হয়ে গেছি উদাস কবি\r\nতুই কি এ জন্মে আমারে আবার দেখা দিবি?\r\nযদি কখনো প্রকৃতি তোরে জানায় মোর এ প্রেমকথা\r\nতুই কি আসবি মোর তরে রাখিতে এ বুকে মাথা?\r\nআমি প্রতিদিন অপেক্ষা করি ঐ দিপন্তরে\r\nতোর তরে থাকিব অপেক্ষায় আমি যুগ যুগান্তরে"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/alone/",
    "title": "একাকি",
    "poem": "চারিদিকে মানব তবুও মোরা বড়ই একাকী\r\nজীবন সংগ্রামে মুছে গেছে আশার রেখাটি\r\nসব ব্যস্ত নিজ নিজ কার্য হাসিলে\r\nকেউ পরে আছে পড়ার টেবিলে কেউবা মিছিলে\r\nপরের তরে কারোর নেই বিন্দুমাত্র সময়\r\nসবাই মেতে আছে প্রতিযোগিতায়;শুধু অর্থ জমায়\r\nকেউ পাশে নেই বলার কি দুঃখ তোমার?\r\nসবাই ত আত্মকেন্দ্রিক বলে কি হবে আমার\r\nআধুনিক প্রতিযোগিতা সবাই থাকে দৌড়ে\r\nস্বার্থ হাসিলে বলে মানবতা চলে যাও রে\r\nঅন্যের কোনো বালাই নেই সবাই বাঁচে নিজ তরে\r\nএকদিকে বিত্তের উল্লাস ওদিকে গরিব না খেতে পেয়ে মরে\r\nএকেই কি বলে মানবতা ভুলে শুধু নিজের তরে বাঁচা\r\nমানুষ আছে কিন্তু মন নেই যেন পাখি বিনা খাঁচা\r\nএমন বেচে লাভ কি বল যদি না পার অন্যরে সময় দিতে\r\nসময় চলে গেলে পারবে কি ফিরিয়ে নিতে?\r\nআয়ু মোদের অনেক কম হঠাত যাব ত মরে \r\nকি লাভ বলো এই প্রতিযোগিতার তলে পড়ে\r\nজীবন মোদের স্বল্প করতে হবে উপভোগ\r\nঅল্পতেই হতে হবে সন্তুষ্ট না করে অতি লোভ\r\nঅর্থ দরকার বলে হব না এতে মত্ত\r\nসম্পদ না মনের দিক থেকে হতে হবে বিত্ত\r\nতবেই মোরা শান্তি পাব হব অনেক সুখি \r\nযদি এসব না মানি তবে হব চির দুঃখী"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/unbeaten/",
    "title": "অপরাজেয়",
    "poem": "\"লাশটা আজ পড়ে আছে এক কোণে, খুজে ফিরে চায় তনুটা আজ ফাপা বটে, অন্তরাত্মা আজ আর নাই \r\nরক্তমাখা বদলে ধুলো, গগণও রক্ত লাল\r\nমা কি জানে তার খোকা দেখবে না আর সকাল?\"\r\n \nওহে মূর্খ সত্য এটি, বলেছো যারে রক্ত\r\nসত্য দানে ঝরবে প্রাণ, মহাকালের পাতা শিক্ত \r\nমহাকাল আজ গর্জে উঠে, \"লাশ নহে, বীরের দেহ \r\nযে দেহ ছপিছে নিজের নিজেকে, ছেড়ে দিয়ে সব মোহ।” \r\nমার আজ গর্বে উচ্চ শীর, তার সন্তান পুরো বিশ্বে পেয়েছে খোকা অমরত্ব, তার আত্মদান সর্বশীর্ষে\r\n \nকরাল আধারে পুরো ধরিত্রী, চারিদিকে হাহাকার\r\nঅন্যায় যখন শৈলচূড়ে, ধরবে কে ন্যায়ের হাল?\r\nইতিহাস স্বাক্ষী, স্বাক্ষী ধরিত্রী, স্বাক্ষী মহাকাল \r\nগোমর ফাসে, অন্যায় নাশে দামালরাই হয় ধাল\r\n \nওহে নবীণ জেগে থাকো, জাগাও মনুষ্যত্ব \r\nআধার হটাও, হও দুর্বার, স্বর্গ হতে মর্ত \r\nবীরের নিশান উড়াও সদা, উড়াও রক্ত নিশান অপরাজেয় হতেই হবে, হতে হবে আগুয়ান।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/village/",
    "title": "গ্রাম",
    "poem": "গ্রাম বাংলার অপরুপ প্রকৃতির টানে\r\nশহরে যাইবার কথা মন নাহি মানে \r\nগ্রামের এত দৃশ্য কোথা আর পাবে\r\nশহরের কালো ধোয়ায় শ্বাসকষ্ট ত হবে\r\nগ্রামের ফুল-পাখি আর সতেজ সতেজ খাবার\r\nএসব ফেলে মন চায় না শহরে যাবার\r\nশহরে এত দূষণ রোগ সকলের মুখে\r\nগ্রামবাসীরা খাটুনি করে থাকে অনেক সুখে\r\n(২০১৮)"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/i-saw-in-my-dream/",
    "title": "আমি স্বপনে দেখতে পাই",
    "poem": "আমি স্বপনে দেখতে পাই\r\nএদেশে কোনো খুন খারাপি দুর্নীতির চিহ্ন নাই\r\nআমি আরও দেখতে পাই\t\r\nসবাই আছে মহা খুশিতে কোনো দুঃখ নাই \r\nআমি স্বপনের ঘোরে যখন আরো ডুবে যাই \r\nআমি বঙ্গবন্ধুর সেই বজ্রকন্ঠের বাণী শুনতে পাই\r\nআমি ঘোর আধারে কুটির ঘরে আলো দেখতে পাই\r\nসোনার ছেলেরা গোপনে ডাল ভাত খেয়ে চলে যায়\r\nআমি যখন কাঁধ ফিরে কাত হয়ে শুয়ে যাই \r\nআমি বাংলার মা বোনের আর্তনাদ ও চিৎকার শুনতে পাই \r\nআমার যখনই আধো রাতে ঘুমটা ভেঙ্গে যায়\r\nআমি ঘুমের ঘোরে বাংলাদেশের পতাকা দেখতে পাই\r\nসেই পতাকার রক্তের ঘ্রাণ আমি আজও পেয়ে যাই\r\nএসব দেখতে দেখতে আমার রাত টা কেটে যায়\r\nসকাল হতেই যখন খবরের কাগজে চোখ পড়ে\r\nহয় দুর্নীতি ,হত্যা কিংবা দুর্ঘটনার ছবি মেলে\r\nদুর্নীতি,দুর্নীতি,দুর্নীতি,দুর্নীতির হিসাব নাই\r\nএরা কি মুক্তিযুদ্ধের একটুও চেতনা পায় নি \r\nকাজের বেলায় কিছু নাই সব আছে শুধু মুখে\r\nমুক্তিযুদ্ধের চেতনা কি নেই এদের বুকে\r\nমোরা স্বাধীন জাতি বটে মুক্ত আছি ভাই\r\nকিন্তু এই দুর্নীতির মাঝে মুক্তির আনন্দ বিন্দু মাত্র নাই\r\nআমি স্বপনে না এবার বাস্তবে দেখতে চাই \r\nমোদের এই সোনার বাংলায় কোনো দুর্নীতি নাই ।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/what-are-we/",
    "title": "মোরা কি?",
    "poem": "মোরা গ্রামে থাকি কিন্তু গ্রামীণ নই\r\nমোদের বয়স কম কিন্তু মোরা নবীন নই\r\nমোরা মানুষরুপী তবু মোরা মানুষ নই\r\nকেননা মোরা নিজ সত্তায় বিশ্বাসী নই\r\nমোরা ভাবি মোরা নবীন কিন্তু নবীনত্বের ছাপ নেই\r\nমোরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নই\r\nমোরা নবীন হয়েও নবীন নই \r\nমোরা ভাবি মোরা মানুষ কিন্তু মোরা মানুষ নই\r\nযে জীব আত্নকেন্দ্রিক সে যাই হোক মানুষ নয়\r\nমোরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নই\r\nমোরা অসৎ নয় কিন্তু সৎ ও নই\r\nযতক্ষণ মোদের স্বার্থে আঘাত লাগে না ততক্ষণ মোরা সৎ\r\nস্বার্থ বিরোধী কাজ হলেই  মোরা হয়ে যাই অসৎ\r\nমোরা রূপের পূজারী গুণের নই \r\nমোদের কাছে রূপ ঠিক থাকলে সব ঠিক হয়\r\nমোরা বাঁচি নিজের তরে থাকি নিজের তরে অন্য কিছুর বালাই নাই\r\nতবে মোরা কিরূপ মানুষ তুমিই বল ভাই"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/new-year/",
    "title": "নতুন বছর নতুন সব",
    "poem": "পুরনো বছর পুরনো সব পুরনো সকল স্মৃতি\r\nনতুন বছর নতুন গল্প নতুন সব রীতি \r\nধীরে ধীরে চলে গেল পুরো একটি বছর\r\nসকল স্মৃতি সকল গ্লানি চলে গেল অগচর\r\nকারো কেটেছে জীবনদুঃখে কারোর আবার সুখে\r\nকেউ পেয়েছিল অঢেল সম্পদ কেউ থেকেছে দুখে\r\nএসব স্মৃতি বিস্মৃতির স্মৃতিচারণ শেষে \r\nমোরা নতুন বছরকে বরণ করি নতুন আশার বেশে \r\nক্ষুধার্তরা ভাবে হয়ত খাবার পাবে অবশেষে\r\nবেকাররা চিন্তা করে এবছর থাকবে না শুধু বসে\r\nচাকুরিজীবিরা প্রমশনের জন্য থাকে অপেক্ষা করে\r\nদুর্নীতিবাজরা নতুন উদ্যোমে অর্থের পাহাড় গড়ে\r\nউদাসীদের নেই চিন্তা নেই কোনো উদ্বেগ \r\nপুরাতন যাবে নতুন আসবে লাভ কি করে আবেগ\r\nমানুষ ত আর যন্ত্র না হিসাব করে চলে না\r\nএতদিনের স্মৃতিগুলো ত আর নিমেষেই মরে না\r\nতবুও এক বছরের সব স্মৃতিগুলো ফেলে\r\nমন নয়া ভাবনায় ভাবুক হয় নতুন বছর এলে \r\nপুরনো বছরের সকল ভাবনা না করে উৎঘাটন\r\nসবাই মিলে আশায় মেতে করে উৎযাপন"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/onath3/",
    "title": "অনাথ ৩(সমাপ্ত)",
    "poem": "\"সমস্যা নেই আমি তোমাকে দিচ্ছি \r\n                   আরও খাবার এনে\r\nএখন ত তুমি খেয়ে নাও \r\n                  আমার কথার মেনে\"\r\n\"ক্ষমা করবেন হুজুর;\r\nঢুকবে না এ খাবার আমার মুখ দিয়ে\r\nআমি এতসব খাবার খেতে চাই\r\n           আমার বোনকে সাথে নিয়ে\"\r\n\"আচ্ছা তুমি এই খাবার নিয়ে \r\nতোমার বোনের কাছেই চলে যাও\r\nআর আমার কাছ থেকে এই সামান্য কিছু অর্থ নাও\r\nআমার জীবনে আমি তোমার মতো\r\n                          ভাই দেখি নাই\r\nসব বোনই যেন তোমার মতো\r\n                   একজন বড় ভাই পায়\"\r\n\"আপনি অনেক ভালো মানুষ\r\n              আপনার ভালো করুক প্রভু\r\nআমি আপনার এই সাহায্য\r\n                     ভুলব না জীবনে কভু \r\nবোন ও বোন কোথায় চলে গেলি \r\nদেখ কত খাবার এনেছি \r\n               চল খাই দুজন মিলি\"\r\n       চারিদিক স্তব্ধ কোনো শব্দ নাই\r\nখাবার পুটলি ফেলে ভাই বোনকে খুজতে যায়\r\n'' খুঁজিলাম সারাদিন সারারাত \r\n         বোনের কোনো দেখা নাই\r\nআমি কি মা-বাবার মতো তাকেও ফেলিলাম হারাই?\r\nএ জীবনে কি খেলা দেখালে তুমি প্রভু\r\nআমি কি এ জীবনে আমার বোনকে \r\n                         ফিরে পাব কভু?\"\r\n(পূর্বে অনাথ ১ও২ পড়বেন)"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/onath2/",
    "title": "অনাথ ২",
    "poem": "\" বললাম তো বোনকে\r\n    আমি আনব খাবার কিছু\r\nএকটা লোক হেটে যাচ্ছে\r\n গিয়ে দেখি লোকটার পিছু\"\r\n\"কিরে বাবা কেন তুমি করছ\r\n            এই আমার পিছু?\r\nতোমার কি কোনো সমস্যা?\r\nআমার কাছে কি চাচ্ছ কিছু?\"\r\n\"জ্বি হুজুর আমি অনাথ\r\n        বোন আছে না খেয়ে\r\nখাবার ছাড়া কিভাবে চোখে চোখ রাখি\r\n       বোনের কাছে গিয়ে?\"\r\n\"ওহ এই ব্যাপার সমস্যা নেই\r\n   আমি তোমাকে কিছু খাবার দিব\r\nকিন্তু এই খাবারের বিনিময়ে আমি কি পাব?\"\r\n\"করে দিতে পারি আমি আপনার বাড়ির সব কাজ\r\nকরব সব কাজ না করে কোনো লাজ\"\r\n\"বুঝলাম তুমি সত্যিই পড়েছ বিপদে\r\nকেমনে আমি ছাড়ি তোমাকে একলা এ পথে?\r\nচল তুমি আমার সাথে আমার বাড়িতে \r\nদিব তোমায় খাবার হবে না কিছু করিতে\"\r\n         মিনিট পনেরো চলে গেল\r\nঅবশেষে লোকটি তার বাড়ির দেখা পেল\r\n\"এই যে খোকা তুমি এখানে থাক কিছুক্ষণ বসে\"\r\n\"চোখ খুলে দেখি লোকটা আমায় ডাকছে একগাল হেসে\"\r\n\"তুমি খুব ক্লান্ত ছিলে তাই নিদ্রা গেছিলে\r\nসকাল থেকে তুমি কি কিছু খেয়েছিলে?\"\r\n\"না হুজুর দুদিন হয়ে গেল মোরা খাইনি ত কিছু\r\nশুধু হেটে গেছি এই নদীর স্রোতের পিছু\"\r\n\"তবে তুমি খেয়ে নাও এই সামান্য কিছু খাবার\r\nএ ছাড়া আমার আর কিছুই নেই তোমাকে দেবার\"\r\n\"আমার ক্ষুধার্ত বোন খাবার জন্য\r\n অপেক্ষা করছে অধীর আগ্রহ নিয়ে\r\nতাকে ছাড়া আমি আগেই খাব হুজুর\r\n                কোন বিবেক দিয়ে?\"\r\n(অনুগ্রহ করে পূর্বে অনাথ ১ পড়বেন)"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/dream/",
    "title": "ভাবনা",
    "poem": "নেই সীমা অসীম সে\r\nঅসম্ভবও সম্ভব যে\r\nসকল মিথ্যা সত্য হে\r\nএই ত মোদের ভাবনা রে\r\n \nমোরা ভাবতে ভাবতে হই বড়\r\nঅসংখ্য সম্ভাবনা হয় জড়ো \r\nহব ডাক্তার ম্যাজিস্ট্রেট না হয় ডিসি\r\nঘুরব সারাদেশ হয়ে ট্রেনের টিসি\r\nমানি না কোনো বাধা এ কল্পনায় \r\nসকল কিছুর জায়গা মেলে জীবনের আল্পনায়\r\nকিন্তু যখন হয়ে যাই পাকাপোক্ত \r\nবুজে যাই মোরা ছিলাম কত বড় অজ্ঞ\r\nজীবন ত আর স্বপ্ন না নয়কো ফুলের বাগান\r\nক্ষুধা ডাকলে পাওয়া যায় না কোনো খাবারের জোগান\r\nবাধ্য হয়ে করি কাজ হয়ে যাই একদম সিদে \r\nকল্পনার সেই বাগানের ফুলের কাটাগুলো বিধে\r\nচাকরি চাও টাকা দাও মামা থাকলেও চলে\r\nজ্ঞানের কোনো দাম নেই হবে না বুদ্ধির বলে\r\nঘুষ দেওয়া নেওয়া হারাম হয়েছিল বইয়ে বুঝতে\r\nঘুষ না দিলে পারবে না শখের চাকরি পুষতে\r\nছোট ছিলে ভালো ছিলে ছিল না কোনো টেনশন\r\nবড় হয়েছ অসৎ হয়েছ পেয়েছ কোটি টাকা পেনশন \r\nএবার তোমার ছোটবেলার ভাবনাগুলি মেলি\r\nদেখবে তোমার একটি ভাবনাও যাচ্ছে না মিলি"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/silentnoon/",
    "title": "স্তব্ধ দুপুর",
    "poem": "এই নিস্তব্ধ নিঝুমকালে প্রকৃতি একলা হয়ে গেছে\r\nকেউ কি এসময় থাকবে তার পাশে?\r\nসুবহে সাদিক থেকে শুরু হয় কোলাহল আর শব্দ\r\nকিন্তু এই অকাল দুপুরে সবই নিস্প্রাণ নিস্তব্ধ \r\nমাঝিরা চলে যায় নিজ নিজ বাড়ি\r\nসবই স্তব্ধ থেমে যায় সময়ের গাড়ি\r\nগৃহস্তরা কাজ ছেরে দেয় ভাত ঘুম\r\nপাখিরা হঠাত করে হয়ে যায় গুম\r\nথেমে যায় সর্বক্ষণের মাতাল হাওয়া\r\nপাখিরা কেন জানি ভুলে যায় গাওয়া\r\nমাঝে মাঝে কাশেরা বাতাসে খায় দোলা\r\nএরই মাঝে জীবনদুঃখ সহজেই যায় ভোলা\r\nমনে হয় আধোরাতের ভৌতিক পরিস্থিতি \r\nভূত না এত প্রকৃতিরই রীতি"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/that-song/",
    "title": "সে গান",
    "poem": "আমি লিখেছি সে গান\r\n     যে গান শুধু তোমারই জন্য\r\n     যে গানে আমি তোমাকে খুঁজে পাই\r\nআমি লিখেছি সেই গান \r\nযে গানের প্রতিটি অক্ষরে তোমার সুবাস মেলে\r\nযে গান ধন্য হবে তোমার কোমল স্পর্শ পেলে\r\nসেই গান\r\n  যে গানের গানের প্রতিটি বর্ণে তোমার হাসি মেলে\r\n  যে গানে কল্পনায় তোমার স্মৃতিগুলো খোলে\r\nতুমি কি গাইবে আমার লিখা সেই গান?\r\n   যে গানে তুমি তোমার তোমাকেই খুঁজে পাবে\r\n   যে গানে কল্পনাতেও তুমি আমার থেকে যাবে\r\nসে গান\r\nযে গানের প্রতিটি অক্ষরে আমার স্পর্শ রয়েছে\r\nযে গান জুড়ে আমার ভালোবাসা রয়ে গিয়েছে \r\nতুমি কি ব্যাকুল হয়ে গাইবে আমার লিখা সে গান?\r\nকি জানি কেমন হবে তোমার কন্ঠে আমার এ গান\r\nহত শত বাস্তুহারা পাখিরা তোমার গাওয়া এ গান শুনে সুখের দেখা পাবে\r\nহয়ত এই নির্বাক প্রকৃতিও হতবাক হয়ে যাবে\r\nআমি ব্যাকুল হয়ে অপেক্ষা করব সেই তোমার জন্য\r\nযার আগমনে আমার এই তুচ্ছ জীবন হয়েছে ধন্য\r\nতুমি কি আসবে?\r\nতোমার জন্য লিখা আমার এ গান গাইতে\r\nআমার স্মৃতিকাতরতায় তোমার খোঁজ পাইতে\r\nতুমি কেন চলে গেলে হে প্রিয়তমা\r\nআমাকে একলা ছেড়ে এ ধরণীর তরে\r\nআমি কি পারতাম না যেতে তোমার সাথে মরে?\r\nতুমি কি আসবে? \r\nআমারে জানাই দিও উড়োচিঠির তরে\r\nআমি তোমার জন্য অপেক্ষা করব জন্ম জন্মান্তরে"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/jim-jim-bristi/",
    "title": "ঝিম ঝিম বৃষ্টি",
    "poem": "ঝিম ঝিম বৃষ্টি ; স্রষ্টার কি সৃষ্টি \r\nফোটায় ফোটায় পড়ে ;  দক্ষিণা হাওয়া বয়ে\r\nঝিম ঝিম বৃষ্টি ; স্রষ্টার কি কৃষ্টি\r\nমাটিতে সজোড়ে পড়ে ; গাছের পাতা বেয়ে\r\nঝিম ঝিম বৃষ্টি ; আহারে মিষ্টি\r\nখোকাখুকিরা গায় গান ; \r\n         প্রকৃতি পায় নয়া প্রাণ\r\nঝিম ঝিম বৃষ্টি ; কত অপরুপ সৃষ্টি \r\nগাছগাছালিরা করে স্লান ;\r\n          সব দুঃখ হয়ে যায় অম্লান\r\nঝিম ঝিম বৃষ্টি ; আসলেই তো মিষ্টি\r\nকদমেরা খায় দোলা ;\r\n              বিষাদ স্মৃতি যায় ভোলা\r\nঝিম ঝিম বৃষ্টি ; কতই না মিষ্টি\r\nশতভাগ বিশুদ্ধতায় প্রকৃতির সিদ্ধতায় \r\n                            করে দিগবিজয়"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/book-addiction/",
    "title": "বই নেশা",
    "poem": "বই পড়া একটি নেশা\r\nযে নেশায় মগ্ন থেকে জীবনকে বোঝা যায়\r\nযে নেশায় বন্ধু হিসেবে বইকে কাছে টানা হয়\r\nবই পড়া আসলেই একটি নেশা\r\nযে নেশাকে স্বাচ্ছন্দ্যেই বানানো যায় পেশা\r\nসময়ের পর সময় কেটে যায় থাকে না সময়জ্ঞান\r\nসবকিছুর আধার এটি তা ঐ ইতিহাস হোক কিংবা বিজ্ঞান\r\nহঠাৎ চলে যায় বিদ্যুৎ সারাদিক আন্ধার-কালো\r\nসমস্যা নাই পড়তেই হবে জ্বালাও ফোনের আলো\r\nহোক ভূমিকম্প কিবা টর্নেডো নেই তার বালাই\r\nউপন্যাস চলতেই থাকে মাতাল না পালায়\r\nকেউ খুঁজে পায় জীবনানন্দ কেউবা পায় মুক্তি\r\nকোনো মাতাল আবার খুঁজে বেড়ায় মনুষ্যত্বের যুক্তি \r\nনিঃসঙ্গরা পায় সঙ্গ কাটায় সময় মেলা\r\nউদাসীরা বুঝে যায় এ জীবনের খেলা\r\nতবে তুমিই বল ভাই\r\nএ নেশাকে কি নেশা বলা যায়\r\nযে নেশায় মত্ত হলেই জীবন মহৎ হয়?"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/bengali-language/",
    "title": "বাংলা তুমি কি?",
    "poem": "বাংলা তুমি কি শুধু উচ্চারিত ধ্বনি\r\nনাকি শত রক্তে লেখা ইতিহাস\r\nতোমার স্পর্শে গড়ে পরিচয়\r\nতুমি যে অস্তিত্বের নিঃশ্বাস\r\n \nবাংলা তুমি জীবনাদর্শন\r\nতুমি অসীম ভালোবাসা\r\nবাংলা তুমি নজরুলের দ্রোহ\r\nকোটি প্রাণের কাছে আসা\r\n \nবাংলা তুমি চির বহমান\r\nতুমি জসীমউদ্দিনের পল্লিমাতা\r\nবাংলা তুমি কাব্যের প্রাণ\r\nতুমি জীবন সুতোয় গাঁথা\r\n \nতুমি তো শুধু ভাষা নও\r\nতুমি মাতৃমমতায় সিক্ত\r\nবাংলা তুমি চেতনাবোধ\r\nতুমি কোটি বাঙালির ঐক্য\r\n \nবাংলা তুমি শহীদের রক্ত\r\nতুমি বীরের বজ্রধ্বনি \r\nমোদের কাছে মাতৃতুল্য\r\nতুমি মায়ের চোখের মণি\r\n \nজীবনের অবিচ্ছেদ্য অংশ তুমি\r\nদিশেহারার বুকে আশা\r\nস্বর্গীয় মমতায় পূর্ণ তুমি\r\nতুমি আমার মাতৃভাষা।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/stop-woodcutter/",
    "title": "থাম কাঠুরে",
    "poem": "\"এই যে ভাই শুনে যাও আমার একটি কথা \r\nপায়ে ধরি গাছেরে কেটে দিও না তারে ব্যাথা\r\nগাছেরও যে প্রাণ আছে জানো ত তা বটেই\r\nতবু্ও কেন গাছেরে নিয়ে চিন্তা করনা মোটেই \r\nসারাজীবনত বেচেই থাকো তাদের সর্বোস্ব নিয়ে\r\nতবুও নির্বিচারে গাছ কাট ভাই কোন বিবেক দিয়ে\r\nশ্বসনের অক্সিজেন থেকে শুরু করে খাবার জন্য ফল\r\nসবই কিন্তু দিয়ে থাকে আমাদের এই গাছেরই দল\r\nজন্ম থেকে শুরু করে মৃত্যু  পর্যন্ত ভাই\r\nএই গাছেদের সাহায্য ছাড়া কিন্তু বাচার উপায় নাই\r\nভেবে দেখ আবার আমার এসব কথা\r\nপরিবেশের ক্ষতি করে ঘুচবে কি তোমার জীবনের ব্যাথা?\"\r\n\"ক্ষমা কর ভাই কেটেছি আমি এতসব গাছ অর্থের লোভে পড়ে\r\nআমারও ত সংসার আছে বউ বাচ্চা দুটি ঘরে\r\nযদি আমি ছেড়ে দেই এ কাজ তোমার কথার পরে\r\nঅর্থের অভাবে অন্নের সংকটে যাবে ত তারা মরে\"\r\n\"তোমার কথা শুনে আমি হলাম ব্যথিত \r\nসৎ অর্থে সুখ আসে আছে ত তা কথিত\r\nযদি তুমি কর বন নিধন;কর না সৃষ্টির সেবা\r\nপ্রতেকে তোমারে অভিশাপ দেবে;তুমি কি তা নেবা?\r\nযাচ্ছে বরফ গলে;হচ্ছে পৃথ্বী উষ্ণ \r\nপৃথিবীর ধ্বংস অভিসম্ভাবি পারবে না ঠেকাতে স্বয়ং কৃষ্ণ \r\nতাই বলি দিচ্ছি আমি তোমারে সামান্য কিছু অর্থ \r\nশুরু করো সৃষ্টির সেবা হবে না তুমি ব্যর্থ\"\r\n\"ধন্যবাদ জানাই ভাই আমি তোমারে\r\nবুঝালে অনেক কিছু এই নির্বোধ আমারে\r\nকথা দিলাম আমি কাটব না নির্বিচারে এই ধরণীর গাছ\r\nকরব বৃক্ষ রোপন আর যত্ন বারো মাস\""
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/the-farmer/",
    "title": "কৃষক",
    "poem": "লাল সবুজে ঘেরা তৃণভূমি\r\n                জন্মভূমি বাংলা তুমি\r\nসেই সবুজের মাঠেঘাটে \r\n           দেখি অনেক কৃষক খাটে\r\nকরতে সবুজ ধরণীটাকে\r\n               খাটে তারা রৌদ্রমাঠে\r\nদিচ্ছে খাদ্য পৃথিবীটাকে\r\n               করছে যত্ন মৃত্তিকাকে\r\nপায় না তবু নায্যমূল্য\r\n          পাচ্ছে তিরস্কার হচ্ছে ক্ষুন্ন\r\n \n(২০১৮ সাল)"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/rainy-time/",
    "title": "বৃষ্টি বেলা",
    "poem": "চারিদিক চুপচাপ আকাশ মেঘে ঢাকা \r\nসকাল থেকে বৃষ্টি রাস্তা পুরাই ফাকা\r\nকেউ আজ অফিস যায় নি,সবাই বাসায় বন্দি\r\nযেতে দিবে না কাউকে বাইরে এটাই ত বৃষ্টির ফন্দি \r\nকেউ দেখছে গাছের গোসল কেউবা রয়েছে শুয়ে\r\nখোকাখুকিরা বৃষ্টিতে ভিজছে বাড়ির উঠানে গিয়ে\r\nদাদামশাই চেয়ে আছেন কদমগাছের পানে\r\nকদমফুলরা ভিজছে সুখে নাচছে গানে গানে\r\nদাদিমা শোনাচ্ছেন মোদের ছাতিম ভূতের গল্প\r\nএই গল্প শুনে ভয় লাগছে অল্প অল্প\r\nএই বৃষ্টিতে খিচুড়ি খাব বললাম আমি মাকে\r\nবাবা বলল মোরা সবাই খাব চলো সাহায্য করি পাকে\r\nবহুদিন পর মোরা একত্রে সময় কাটাচ্ছি হচ্ছে অনেক অমূল্য মুহূর্ত সৃষ্টি\r\nএই দিনটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে বৃষ্টি।।।"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/fever/",
    "title": "জ্বর",
    "poem": "যন্ত্রণাদায়ক অসুখ জ্বর তার নাম\r\nশরীরকে নিস্তেজ করায় তার কাম\r\nবয়ে নিয়ে আসে সব জটিল রোগ\r\nমনে হয় যেন সাত জন্মের ক্ষোপ\r\nযায় না সহজে ছেড়ে এ দেহ \r\nথাকতে হয় বিছানায় ছেড়ে সব মোহ\r\nরোগীকে সেবা কর সব কাজ ফেলে\r\nসব কিছুর অবসান ঔষুধ খেলে \r\n(২০১৮)"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/onath-1/",
    "title": "অনাথ ১",
    "poem": "\"কাজের সন্ধানে খাবার তাগিদে \r\n     অনেক মাইল হেটে গেছি\r\nভাইয়া আমার ক্ষুধা লেগেছে \r\n          অনেক অনেক বেশি\r\nখাইনি কোনো খাবার জল ছাড়া\r\n          অনেক দিন ত হলো\r\nআমাদের অনাথ করে কেন মা-বাবা\r\n             একাই চলে গেল?\r\nপুটলি খুলে দেখি নেই কোনো খাবার\r\n                পঁচা কলা ছাড়া\r\nপুষ্টির সংকটে অন্নের অভাবে\r\n           যাব কি মোরা মারা?\"\r\n\"নারে বোন চিন্তা করিছ না\r\nদায়িত্ব নেবার সময় এসে গেছে\r\nতোকে কষ্ট পেতে দেব না\r\nযতদিন রব আমি বেচে\"\r\n\"তুমি বলেছিলে আমাদের খাবার জন্য\r\n         অনেক খাবার আছে\r\nকিন্তু এখন দেখি পচা কলা ছাড়া\r\n   কিছুই নেই মোদের কাছে\"\r\n\"ওহ!আমাদের যে খাবার পুটলি ছিল\r\n    তা নিয়ে গেছে পাজি চিলে\r\nআমি এদিক ওদিক গিয়ে দেখি\r\n     যদি কোনো খাবার মেলে\"\r\n\"আচ্ছা ভাইয়া যাও চলে\r\nতবে করিও না বেশি দেরী\r\nআমি এখানেই বসে থাকব\r\nতুমি আসিও তাড়াতাড়ি \""
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/are-we-human/",
    "title": "মোরা মানুষ?",
    "poem": "মোরা মানুষ কেন মানুষ তুমি কি তা জানো না? \r\nখোদা মোদের বিবেক দিয়েছে তুমি কি তা মানো না? \r\nখোদা মোদের জ্ঞান দিয়েছে ভাবিয়া দেখো তুমি\r\nএই পৃথিবীতে মোরা সবাই মানুষ \r\nতা ঐ বিজাতি হোক কিবা আমি\r\nমারফত ভেদে যদি না পারো তুমি চিন্তা করিতে\r\nতবে মোরা কেন মানুষ পার কি তা বলিতে?\r\nকোথাও ত নেই মোদের জাতের চিহ্ন নেই কোনো প্রমাণ \r\nজাতের যাতাকলে কেন তুমি আটকে থাক কেন করো তাদের অপমান?\r\nকেউ যদি মোরে প্রশ্ন করে দেহের মৃত্যুই কি একমাত্র মৃত্যু না?\r\nআমি তীব্র প্রতিবাদে স্বজোরে বলব না,না,না একেবারেই না\r\nযদি তোমার মনুষ্যত্বই না থাকে এ জীবন থেকে কি হবে?\r\nতোমার এ বংশগৌরব ত মৃত্যুর সাথেই চলে যাবে\r\nযদি তুমি হয়ে মানুষ করো পশুর ন্যায় কাজ\r\nকিভাবে তুমি নিজেকে মানুষ বলো তোমার কি নেই ভয়,ঘৃণা কিংবা লাজ\r\nপ্রশ্ন করো তুমি নিজেকে তুমি আসলে কি চাও?\r\nকেউ কি তোমাকে স্মরণ করিবে যদি তুমি চলে যাও?\r\nকেউ করিবে না এই হতভাগা তোমারে স্মরণ \r\nযদি না তুমি কর সৃষ্টির সেবা কর সত্যকে বরণ\r\nমিথ্যে জাতের গৌরব করে লাভ কি পাও?\r\nসকল বাধা ভুলে সৎকাজ করে মহর্ষিদের মতো হও \r\nসমাজ বর্ণ জাতিভেদ সবই ত কাল্পনিক \r\nবাচো মাথা উচু করে হও তুমি নির্ভীক \r\nধর্ম বর্ণ ভুলে প্রত্যেককে ভেবে নিজের ভাই\r\nচলো মোরা কাধে কাধ রেখে এই পৃথিবীকে বদলাই"
  },
  {
    "url": "https://www.bangla-kobita.com/millat5271/death/",
    "title": "মৃত্যু",
    "poem": "বলিবে না হায়\r\nআসিবে যেকোনো সময়\r\nএ যেন অসময়ের অনাকাঙ্ক্ষিত অতিথি \r\nযে জানে না কোনো তিথি\r\nসময় হলেই তুমি হবে এর শিকার\r\nকারোর নেই এর থেকে পালানোর অধিকার \r\nসহায় সম্পদ বল সবই যাবে ঘুচে\r\nএই পৃথিবীতে সকল চিহ্ন যাবে শীঘ্রই মুছে\r\nএসেছ যেমন যাবেও তেমন\r\nকেউ দিবে না সঙ্গ\r\nএটাই তো মৃত্যুর চিরাচরিত রঙ্গ"
  }
]